× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিম্পিকের দৌড়ে আরও তিনজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ২১:২৩ পিএম

ইমরানুর রহমান। ছবি : সংগৃহীত

ইমরানুর রহমান। ছবি : সংগৃহীত

অলিম্পিকে অংশগ্রহণের জন্য বাংলাদেশি ক্রীড়াবিদদের উপায় সাধারণত ওয়াইল্ড কার্ড। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) চার ডিসিপ্লিনের ৬ ক্রীড়াবিদের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করেছে। আর্চার আব্দুল হাকিম রুবেল, শুটিংয়ে রবিউল ইসলাম ও শায়রা আরেফিন, গলফে সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন এবং বক্সিংয়ে সেলিম হোসেন ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে অপেক্ষমাণ তালিকায় যোগ দিয়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান, সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন।

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। গেল দুই বছরে আন্তর্জাতিক অঙ্গনে অনেক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এবার বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকে করার অপেক্ষায়। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে প্যারিস অলিম্পিকে একটি কোটা দিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন। সেখানে ইমরানুরের নাম দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। এমনটাই জানা গেছে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর কাছ থেকে। তবে ইমরানুরের নাম এখন পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের খবর পায়নি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ধারণা করা হচ্ছে যেহেতু একটিই কোটা এবং ইমরানুরের আন্তর্জাতিক পারফরম্যান্সও ভালো ফলে তার প্যারিস অলিম্পিক খেলা অনেকটা নিশ্চিতই। 

অলিম্পিকে অ্যাথলেটিক্সের মতো সাঁতারেও কোটা বরাদ্দ করে বিশ্ব সাঁতার সংস্থা। ওয়ার্ল্ড একুইটিস বাংলাদেশ সাঁতার ফেডারেশনকে একজন নারী ও একজন পুরুষ সাঁতারুর নাম প্রেরণ করতে বলেছিল। সাঁতার ফেডারেশন সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুনের নাম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ওয়ার্ল্ড একুইটিসে পাঠিয়েছে। গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনটি রেকর্ড গড়ে সেরা সাঁতারু হয়েছিলেন রাফি। টোকিও অলিম্পিকে জুনাইনা ও আরিফ সাঁতারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। গত বছরের ন্যায় এবারও দুটি কোটায় তাদের নাম দেওয়া হয়েছে। দুজনই আনুষ্ঠানিক অনুমোদন বা সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছেন। এদিকে টোকিও অলিম্পিকে নিজ যোগ্যতায় সরাসরি খেলেছিলেন আর্চার রোমান সানা। র‍্যাংকিংয়ের মধ্যে থাকায় গলফার সিদ্দিক ২০১৬ সালে রিও অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছিলেন। এ ছাড়া ১৯৮৪ থেকে অদ্যাবধি বাংলাদেশের যত ক্রীড়াবিদ অংশ নিয়েছেন সবাই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সুযোগ পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা