× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোলরক্ষক সোহেলের ভুলে জেতা হলো না আবাহনীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৮:০৭ পিএম

শুক্রবার প্রিমিয়ার লিগের খেলায় আবাহনীকে রুখে দিয়েছে পুলিশ। সংগৃহীত ছবি

শুক্রবার প্রিমিয়ার লিগের খেলায় আবাহনীকে রুখে দিয়েছে পুলিশ। সংগৃহীত ছবি

আবাহনীর ডাগআউটে তখন জয়ের প্রস্তুতি নিচ্ছেন কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টরা। ৮৭ মিনিটেও দল এগিয়ে ১-০ গোলে। কিন্তু আকাশি-নীলদের জয়ের প্রস্তুতিতে জল ঢেলে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। 

শুক্রবার প্রিমিয়ার লিগের খেলায় আবাহনীকে রুখে দিয়েছে পুলিশ। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচটি অমীমাংসিত থেকেছে ১-১ ব্যবধানে। আবাহনীর হয়ে এদিন গোল করেন স্টুয়ার্ট কর্নেলিয়াস। মৌসুমে এটি তার ১২তম গোল।

শেষ সময়ে পুলিশকে সমতায় ফিরিয়েছেন মোহাম্মদ বাবলু। মৌসুমে প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় পেলেও ফিরতি লেগে পুলিশের বিপক্ষে পয়েন্ট হারাল আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ৮৮ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে আবাহনীর গোলে শট নেন বাবলু। মাঝারি গতির শট গোলরক্ষক শহিদুল ইসলাম সোহেলকে ফাকি দিয়ে জায়গা করে নেয় জালে। 

এই ড্রয়ে ১৫ খেলায় ২৬ পয়েন্ট আবাহনীর। টেবিলে অবস্থান তিনে। একধাপ নিচে থাকা পুলিশের সংগ্রহ ২২ পয়েন্ট। দিনের অপর খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাতে ১৫ রাউন্ড শেষে টেবিলের আটেই থাকলো ধানমন্ডি পাড়ার ক্লাবটি, তাদের পয়েন্ট ১৫। অবনমন অঞ্চলে থাকা রহমতগঞ্জের ঝুলিতে আছে স্রেফ ১১ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা