× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ১০ মে ২০২৪ ১৯:৩৬ পিএম

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনেকটাই নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপ প্রস্তুতির জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা চলছে টাইগার স্কোয়াডে, তাইতো কম গুরুত্বপূর্ণ নয় এই ম্যাচগুলোও। আজ (শুক্রবার) চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ রোডেশিয়ানদের মুখোমুখি হয়েছে। টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচের একাদশে টাইগাররা ৩টি পরিবর্তন এনেছে।

সিরিজের প্রথম তিন ম্যাচই হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যার সবকটিতেই জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজ ফিরেছে মিরপুরের শেরে-বাংলায়। এই ম্যাচের আগে টাইগারদের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছিল। ফলে নিশ্চিতভাবেই যে একাদশে কয়েকটি পরিবর্তন আসছে সেটি ছিল অনুমেয়। স্কোয়াডে নতুন করে যুক্ত হওয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার এই ম্যাচের একাদশে ফিরেছেন।


বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, ‍লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাবা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা