প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৬:৪১ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪ ১৭:০৯ পিএম
মাঠে খেলেন ২২ জন। নায়কোচিত পারফর্মে কখনও সব আলো কেড়ে নেন একজনই। সাঞ্জু স্যামসন তেমনই একজন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের স্কোয়াডের উজ্জ্বলতম মুখ এ মারকুটে ব্যাটার। আর উইকেটের পেছনেও যে সাঞ্জু দস্তানা হাতে দাঁড়াচ্ছেন সেটি বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক কুমার সাঙ্কাকারাও মনে করেন, বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষকের দৌড়ে অনেকটা এগিয়ে সাঞ্জু।
ভারত তাদের বিশ্বকাপ স্কোয়াড দুজন উইকেটরক্ষক স্পেশালিস্ট রেখেছে। এক্ষেত্রে সাঞ্জুর সঙ্গে মূল লড়াই হবে ঋষভ পন্তের। তবে সাঞ্জুকে এগিয়ে রাখার কারণ হিসেবে সাঙ্গা বলেছেন, ‘সে একদমই আলাদা। যখন সে সতেজ এবং ভালো মুডে থাকে যে, কোনো কিছুই করে ফেলতে পারে। সে খুবই নম্র এবং ভদ্র। সামাজিক মাধ্যমে খুব একটা সচল নয়। সবসময়ই প্রাইভেসি মেনে চলার চেষ্টা করে।’
দুর্দান্ত পারফর্ম করেও অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাননি সাঞ্জু। অথচ কুড়ি কুড়ি ক্রিকেটের তার অভিষেক হয় ২০১৫ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। এতদিন একমনে পরিশ্রম করে গেছেন। সাঙ্গা মনে করেন, ‘সাঞ্জু আগের চেয়েও বেশি ন্যাচারাল। কখন কীভাবে ব্যাট করা উচিত এসবে সে ওয়াকিবহাল। এককথায় সাঞ্জু কোয়ালিটি সম্পন্ন। তার মাঝে ভালো গুণাগুণ এবং দক্ষতা রয়েছে। ভালো একটা গ্রুপ হয়েই সে বিশ্বকাপে যাবে।
সপ্তদশ আইপিএলে সাঞ্জুর ব্যাটে প্রায় প্রতি ম্যাচে বিদ্যুৎ ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে। রাজস্থান রয়্যালসের হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে এখন পর্যন্ত ৪৭১ রান করেছেন তিনি।