× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএনজির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৬:৪৮ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১৭:৪৫ পিএম

পিএনজির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আসাদ ভিলাকে অধিনায়ক এবং চালর্স আমেনিকে সহ-অধিনায়ক করে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাপুয়া নিউগিনি (পিএনজি)। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পিএনজি ক্রিকেট বোর্ড। 

পিএনজির ১৫ সদস্যের স্কোয়াডে ১০ জনেরই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। সাইমন আঁতা, জেসন কিলা, গাওড়ি টোকা, নোসাইনা পোকানা এবং ডামেইন জায়গা হারিয়েছেন গার্ডনার, এলেই নাও, হিলা ভেরা, জন কারিকো এবং সেমা কামেয়ার কাছে। 

আসরে ‘সি’ গ্রুপে পিএনজি। দুই জুন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু। গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং উগান্ডা রয়েছে। 

দলের অগ্রযাত্রা নিয়ে ক্যাপ্টেন আসাদ ভালা বলেছেন, আমি সামনের দিকে তাকিয়ে। আমরা ভালো কিছু করতে যাচ্ছি। গতবার (২০২১ বিশ্বকাপ) কোভিডের একটা প্রভাব ছিল। প্রস্তুতি ভালো ছিল না।’  

পিএনজি স্কোয়াড
আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি (সহ-অধিনায়ক), এলেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক জর্ডনার, জন কারিকো, কাবুয়া মোরিয়া, কিপলিং ডোরিগা, লেগা সাইকা, নরম্যান ভানুয়া, সেমা কামেয়া, সিসেবাউ ও টনি উরা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা