× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লে-অফের আশা টিকে থাকল দিল্লি ক্যাপিটালসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১২:৫২ পিএম

দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন কুলদ্বীপ যাদব। ছবি : সংগৃহীত

দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন কুলদ্বীপ যাদব। ছবি : সংগৃহীত

রোমাঞ্চকর ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অরুন জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার আগে ব্যাট করে ৮ উইকেটে স্কোরকার্ডে ২২১ রান জমা করে দিল্লি। জবাবে ২০১ রানে অলআউট হয় রাজস্থান। মূলত দিল্লির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জস বাটলারদের রুখে দিয়েছে দিল্লি। তাতেই ২০ রানের জয় পেয়েছে দিল্লি।

ব্যাটিং স্বর্গে টস জিতে ফিল্ডিং বেছে নেন রাজস্থানের অধিনায়ক সান্জু স্যামসন। দিল্লির আলোচিত ক্রিকেটার ফ্রেজার ম্যাকগার্ক ওপেনিংয়ে নেমে খেলেন ২০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। অভিষেক পোরেল ৬৫ ও ট্রিস্টান স্টাবস ৪১ রান করেন। 

রাজস্থানের বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি অভিজ্ঞ এই অফ স্পিনার ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। অশ্বিন ছাড়া ৬ বোলারের ৪ জনই ৪০ এর উপরে রান দিয়েছেন। 

২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মূলত মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে রাজস্থান। বোধকরি সবচেয়ে বেশি হতাশ করেছেন জস বাটলার। মাত্র ১৯ রানে ফেরেন তিনি। অধিনায়ক সান্জু একাই লড়েছেন; ৪৬ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। তার পাশে আরও একজন দায়িত্বশীল পার্টনার না থাকায় হারতে হয় রাজস্থানকে। ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন দিল্লির কুলদ্বীপ যাদব।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রাজস্থান। দিল্লি অবস্থান পঞ্চম স্থানে, ১২ ম্যাচে ১২ পয়েন্ট তাদের।

সংক্ষিপ্ত স্কোর 
দিল্লি ক্যাপিটালস : ২২১/৮ (২০ ওভার)।
রাজস্থান রয়্যালস : ২০১/৮ (২০ ওভার)।
ফল : দিল্লি ২০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : কুলদ্বীপ যাদব। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা