× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলের জন্যই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১৯:৩২ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ১৯:৪৮ পিএম

আইপিএলের জন্যই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া!

নিজেদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের জন্য আইপিএলকে কৃতিত্ব দিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, ‘আইপিএল খেলার সুবাদে এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা আছে। ভারতের পিচ, আবহাওয়া সবই আমাদের পরিচিত। এগুলোই আমাদের সাহায্য করেছে।’

ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। সেটিও অস্ট্রেলিয়ার পক্ষে গেছে বলে মনে করছেন ওয়ার্নার, ‘আমাদের কিছু হারানোর ছিল না। ২০০৯ সাল থেকে আমরা ভারতের মাঠগুলো ভালো করে চিনতে শুরু করেছি। আহমেদাবাদ এমন একটি মাঠ, যেখানে অস্ট্রেলিয়ার মতোই বাউন্ডারি। আমরা পরিকল্পনা করেছিলাম মেলবোর্নের মাঠকে মাথায় রেখে। বল করার সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করছিলাম। বুকের উচ্চতায় বল করছিলাম। ব্যাট করার সময় ফাঁক খুঁজছিলাম মেলবোর্নকে মাথায় রেখেই। সেই কারণে সহজে দুই রান নিতে পারছিলাম।’

ওয়ার্নারের মতে, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগাতে সফল হয়েছিল।’ অজি এই ওপেনার বলেন, ‘আমাদের দল খুবই অভিজ্ঞ। যেভাবে খেলব ভেবেছিলাম, ঠিক সেভাবেই খেলতে পেরেছি। কারণ আমরা উইকেটটা বুঝতে পেরেছিলাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা