× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

সিরিজ জয়ের মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১৩:২৮ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ১৪:৪১ পিএম

আজ বেলা ৩টায় মাঠে নামবে টাইগাররা; ছবি : আ. ই. আলীম

আজ বেলা ৩টায় মাঠে নামবে টাইগাররা; ছবি : আ. ই. আলীম

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে সিরিজ জয়ের মিশন। তৃতীয়টিতে আজ মঙ্গলবার (৭ মে) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। দুই ম্যাচে দাপট দেখানো টাইগারদের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

ঘরের মাঠে এ সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। তবে লাল-সবুজের টিম ম্যানেজমেন্টকে এখনও কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাতে দেখা যায়নি। এমনকি টস জয়ের পর ব্যাটিং করার ঝুঁকিও নেয়নি শান্তর দল। মূলত বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করেই দুই ম্যাচে দাপটে জয় নিয়ে সিরিজে এগিয়ে টাইগাররা। 


এ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করতে চায় শান্তর দল। তবে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার সহকারী কোচ নিক পোথাসও এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তবে ব্যাট হাতে লিটন-শান্তরা কেমন করেন, টস জিতলে আজ সেটাও পরখ করে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা