× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে নামতে পারে শান্তরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১৬:০৬ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১৬:১৭ পিএম

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে গতকাল অনুশীলনে শান্ত-রিয়াদরা; ছবি : আ. ই. আলীম

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে গতকাল অনুশীলনে শান্ত-রিয়াদরা; ছবি : আ. ই. আলীম

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচ খেলতে সন্ধ্যায় মাঠে নামছে নাজমুল হোসেন শান্তরা।

রবিবার (৫ মে) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার আগে লাল-সবুজের প্রতিনিধিদের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক।

প্রথম ম্যাচে টাইগার বাহিনী জয় পেয়েছিল ২৮ বল হাতে রেখে ৮ উইকেটে। তবে ব্যাট হাতে ভালো করতে পারেননি ওপেনার লিটন দাস। ৩ বল মোকাবিলায় মাত্র ১ রান করেন তিনি। তাই আজকের ম্যাচে তার বদলে পারভেজ হোসেন ইমনকে দেখা যেতে পারে। এর বাইরে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস/পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা