ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১০:৪৩ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১১:২৮ এএম
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। ফাইল ছবি
আরেক দফা গ্রেগ বার্কলেই থাকছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে।
আইসিসির বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এ পদে ফের নির্বাচিত হয়েছেন।
এ লড়াইয়ে তার একমাত্র প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান ড. তাভেঙ্গা মুখোলানি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। মেলবোর্নে ১১ নভেম্বর আইসিসির এ বোর্ডসভা অনুষ্ঠিত হয়।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান গ্রেগ বার্কলে সামনের দুই বছরের জন্য এ পদে থাকছেন।