× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা রবিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৯:৫৯ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ২০:১৬ পিএম

আগামীকাল রাজধানীর একটি হোটেলে জানানো হবে ২৩ ম্যাচের এই প্রতিযোগিতার ফিকশ্চার

আগামীকাল রাজধানীর একটি হোটেলে জানানো হবে ২৩ ম্যাচের এই প্রতিযোগিতার ফিকশ্চার

এক দশক পর আবার নারীদের বৈশ্বিক আরেকটি প্রতিযোগিতা আয়োজনের অপেক্ষায় বাংলাদেশ। ১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে আজ। রাজধানীর একটি হোটেলে রবিবার দেওয়া হবে ২৩ ম্যাচের এই প্রতিযোগিতার ফিকশ্চার। গতকাল শনিবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বিসিবি। 

সূচি ঘোষণা অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস। এ ছাড়া বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের হারমানপ্রীত কৌর উপস্থিত থাকবেন। দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে প্রথমবার টুর্নামেন্টটি আয়োজন করেছিল লাল-সবুজের দেশ।

জানা গেছে, ২৩ ম্যাচের এ টুর্নামেন্টেটির ফাইনাল ছাড়া সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই ভেন্যুতে। ১০ দলের বিশ্বকাপটি খেলা হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে  বসবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ভেন্যু নির্ধারণ হলেও আজ আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত সূচি জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা