× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিশোধ নিতে চান জাভি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৫:০২ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ১৬:২২ পিএম

বার্সার প্রধান কোচ জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

বার্সার প্রধান কোচ জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

মৌসুমের প্রথম দেখায় জিরোনার কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় আজ রাতে ফিরতি লেগে তাদের মোকাবিলা করবে কাতালুনিয়ারা। আগের দেখায় হারের প্রতিশোধ নেওয়ার নেশায় বুঁদ হয়ে আছেন ডিফেন্ডেং চ্যাম্পিয়ন বার্সার প্রধান কোচ জাভি হার্নান্দেজ।

গেল ১১ ডিসেম্বরের। বার্সার বর্তমান ঘরের মাঠ অলিম্পিক লুইস স্টেডিয়াম থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছিল জিরোনা। লিগে সেদিন প্রথমবারের টেবিলের শীর্ষে উঠেছিল জিরোনা। যদিও নিজেদের সে অবস্থান ধরে রাখতে পারেনি বার্সার নগর প্রতিদ্বন্দ্বীরা।

মৌসুমের দ্বিতীয় দেখায় মন্টিলিভি স্টেডিয়ামে রাত সাড়ে ১০ টায় একে অপরকে মোকাবিলা করবে বার্সেলোনা ও জিরোনা। এই ম্যাচে জয়ের বিকল্প চিন্তা করতে পারছেন না জাভি। অবশ্য জিরোনাকে খাটো করে দেখছেন না স্পেনের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার, ‘আমাদের জন্য মৌসুমের প্রথম হারের প্রতিশোধ নেওয়ার একটা চ্যালেঞ্জ থাকছে। সে ম্যাচটাতে জিরোনা আমাদের বিপক্ষে অনেক আক্রমণাত্মক ফুটবল খেলেছে। আমরা তাদের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে পারিনি। বক্সে তাদের রুখে দিতে পারিনি। এবার দল হিসেবে তাদের বিপক্ষে আবারও মাঠে নামব।’

জিরোনার বিপক্ষে আজ রাতে হেরে গেলে পয়েন্ট টেবিলের দুই নম্বর থেকে নেমে যেতে হবে বার্সেলোনাকে। যে কারণে এই ম্যাচের আলাদা গুরুত্ব আছে বলে মনে করেন জাভি, ‘কোনো সন্দেহ নেই যে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। জিরোনার আত্মবিশ্বাস এখন চূড়ায়। তাদের অভিনন্দন জানাতেই হচ্ছে। তারা দুর্দান্ত একটা মৌসুম পার করছে। তারা যেভাবে খেলছে সেটি চ্যাম্পিয়নস লিগ মানের। বিশ্লেষণ করে দেখেছি ঘরের মাঠে ওদের বিপক্ষে আমরা সেভাবে ভালো ফুটবল খেলতে পারিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা