× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজিদের চোখ ট্রেবল বিশ্বকাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৪ ২২:১৫ পিএম

মিচেল মার্শ

মিচেল মার্শ

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এখন অস্ট্রেলিয়া। ২০২৩ সালের জুনে ভারতকে হারিয়ে লাল বলের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছিল অজিরা। একই বছরের শেষদিকে সেই ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জেতে ক্যাঙ্গারুর দেশটি।

এবার দারুণ এক কীর্তির সামনে অস্ট্রেলিয়া। প্রথম দল হিসেবে টানা তিন সংস্করণের বৈশ্বিক শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ তাদের সামনে। এক মাস বাদে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টেস্ট ও ওয়ানডে সংস্করণে বর্তমান চ্যাম্পিয়ন তাসমান সাগরপারের দেশটি।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেই ইতিহাস গড়ে ফেলবে তারা। ‘ট্রেবল’ বিশ্ব শিরোপা জয়ের দিকেই তাকিয়ে এখন অজিরা। মিচেল মার্শ বলছেন, এটা সত্য হলে সেটা হবে বিশেষ এক অর্জন।

২০২১ সালের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে মার্শ বলেন ‘দল হিসেবে মনোযোগ দেওয়ার মতো কিছু নয় এটা (ট্রেবল)। এমনটা আগে কখনও হয়নি, তাই এই সাফল্য পাওয়া হবে বিশেষ কিছু। শিরোপা জেতার চেষ্টা করার আগেও বিশ্বকাপে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। এটা সম্ভবত বাইরের আলোচনা… তবে আমার মনে হয়, বড় অর্জনের হাতছানি আছেই।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা