× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত নারী সিরিজ

দিলারা ঝড়েও সংগ্রহ বড় হয়নি বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৭:৪১ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৮:৩৮ পিএম

ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন টাইগ্রেস ওপেনার দিলারা খাতুন; ছবি : আ. ই. আলীম

ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন টাইগ্রেস ওপেনার দিলারা খাতুন; ছবি : আ. ই. আলীম

দিলারা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে মিডল অর্ডার ব্যাটাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সোবহানা মোস্তারি-নিগার সুলতানা জ্যোতিদের ধীরগতির ইনিংসের ফলে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশের নন্দিনীরা।

বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে ২৭ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার। নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২৮ রান। 

আগের দুই ম্যাচে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে আজকে নতুন বলে ভারতের দুই পেসার রেনুকা সিং ও পূজা ভস্ত্রকারকে সেট হতে দেননি দিলারা। ইনিংসের প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সফরকারী বোলারদের দিশেহারা করে দেন তিনি। 

যার সুবাদে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৪৪ রান তোলে বাংলাদেশ। তবে ইনিংসের ৭ম ওভারে সাজঘরে ফিরেন মুর্শিদা খাতুন। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৯ রান। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি দিলারাও। তিনি ফিরেছেন ২৭ বলে ৩৯ রান করে। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। 

এরপর দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি। তিনি এক প্রান্ত আগলে রেখে খেললেও সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি। ৩৬ বলে ২৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। তা ছাড়া ২০ বলে ১৫ রান করেছেন মোস্তারি। তাতে একশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

ভারতের হয়ে বল হাতে রাঁধা যাদব ২২ রানে ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া রেণুকা সিং ঠাকুর, পূজা ভাস্ত্রকার ও  শ্রেয়াঙ্কা পাতিল পান ১টি উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা