× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন নেতৃত্বে খেলবে ওমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৪:৪৮ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৫:৪৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন নেতৃত্বে খেলবে ওমান

আর একমাস পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের জন্য গতকাল বুধবার (১ মে) ছিল আইসিসির কাছে দলের তালিকা পাঠানোর শেষ সময়। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ সেই কাজ সেরে ফেলেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওমান। যেখানে মধ্যপ্রাচ্যের দেশটি নতুন অধিনায়ক হিসেবে আকিব ইলিয়াসকে বেছে নিয়েছে।

২০১৬ বিশ্বকাপ থেকে ওমানের নেতৃত্বে ছিলেন জিসান মাকসুদ। আসন্ন বিশ্বকাপের দলে থাকলেও নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০২২ বিশ্বকাপ আসরে উত্তীর্ণ হতে পারেনি ওমান।  সম্প্রতি এসিসি প্রিমিয়ার কাপ ২০২৪ টুর্নামেন্ট খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে মরুভূমির দেশটি। 

ঘোষিত স্কোয়াডে ব্যাট হাতে কাশ্যপ প্রজাপতি এবং নাসিম খুশির জুটি আছে শুরুতেই। টপ অর্ডারে আরও থাকবেন আকিব ও জিসান। উইকেটরক্ষক ব্যাটার প্রতীক আথাভালে এবং আয়ান খানরা মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে খেলতে পারেন। ওমানের বোলিং লাইনআপে আছেন পরিচিত মুখ বাঁ-হাতি ইয়র্কার বিশেষজ্ঞ বিলাল খান, কলিমউল্লাহ এবং ফাইয়াজ বাট। বাঁ-হাতি অর্থোডক্স শাকিল আহমেদও আছেন বিশ্বকাপ দলে। এ ছাড়া নবাগত আকিবের সঙ্গে স্পিন বিভাগে আছেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার আকিব ও জিসান।

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে মারকাটারি এই আসরের। এবারের আসরে ওমান পড়েছে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ডের সঙ্গে। বার্বাডোজে ওমান নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ জুন, প্রতিপক্ষ নামিবিয়া।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড : আকিব ইলিয়াস (অধিনায়ক), জিসান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমদ।
রিজার্ভ : জোতিন্দর সিং, সময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ, জে ওদেদ্রা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা