× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরদের থেকে সেরাটা বের করবেন কারস্টেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৪ ০১:৪৯ এএম

আপডেট : ০২ মে ২০২৪ ১০:৫৩ এএম

গ্যারি কারস্টেন

গ্যারি কারস্টেন

আইরিশদের ঘরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কাজ শুরু করবেন পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন। পরে ইংল্যান্ডে চারটি টি-টোয়েন্টি খেলে বাবররা ধরবেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফ্লাইট।

ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো ক্রিকেট গুরু কারস্টেন নতুন শিষ্যদের সেরা পারফরম্যান্সটা নিগড়ে নিতে চান‘বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফ ওদের নাম এখন সবার মুখে মুখে। ওরা অনেক দিন ধরেই ক্রিকেট খেলছে। আমি ওদের সঙ্গে কাজ করতে চাই। দেখতে চাই কী করলে ওরা ভালো পারফর্ম করে। ওরা যেন ওদের সেরাটা দিতে পারে, সে চেষ্টা করব। তাহলে জাতীয় দলে উপকৃত হবে।’

অনেক দিন দিন ধরেই কারস্টেন কোচ হিসেবে কাজ করছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট একাডেমিও চালান। হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন প্রোটিয়া ক্রিকেট কোচ।

পিসিবির পডকাস্টে কোচিংয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন কারস্টেন‘প্রথমত, আমি কোচিং ভালোবাসি। এটাই গুরুত্বপূর্ণ। আমি অনেক বছর ধরেই ছোট সংস্করণের ক্রিকেটে কোচিং করাচ্ছি। এখানে প্রতিটি ম্যাচ ঘিরে যে উত্তেজনা থাকে সেটি সত্যিই রোমাঞ্চকর। কোচিংয়ের দিক থেকে ছোট সংস্করণটা একটু অন্য রকম। এখানে কোচদের ভিন্ন কিছু করার বড় সুযোগ। সেদিক থেকে আমি বিশেষ করে ২০ ওভারের ক্রিকেটের কোচিংটা খুব পছন্দ করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা