× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরাজয়ের বৃত্তেই মুম্বাই, লখনৌর টানা তৃতীয় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৪ ০৮:৫৫ এএম

 ঘরের মাঠে লোকেশ রাহুলের দল শেষ পর্যন্ত জিতেছে ৪ উইকেটে। ছবি : ক্রিকইনফো

ঘরের মাঠে লোকেশ রাহুলের দল শেষ পর্যন্ত জিতেছে ৪ উইকেটে। ছবি : ক্রিকইনফো

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে দেড় শ'র আগেই আটকে ফেলল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু এই রান তাড়া করতে নেমেও শেষ ওভার পর্যন্ত খেলতে হলো লখনৌকে। ঘরের মাঠে লোকেশ রাহুলের দল শেষ পর্যন্ত জিতেছে ৪ উইকেটে।

মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে মুম্বাই। জবাবে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লখনৌ। আইপিএলের এবারের আসরে এটা টানা তৃতীয় জয় লখনৌর। অন্যদিকে টানা তৃতীয় পরাজয় মুম্বাইয়ের।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই কঠিন চাপে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। ষষ্ঠ ওভার চলাকালীন ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দলটি। শুরুর এই বিপদ প্রভাব পড়ে রানের চাকায়। শেষ দিকে টিম ডেভিড ঝড় তুললেও চ্যালেঞ্জিং সংগ্রহ তুলতে তা যথেষ্ট ছিল না।

৩৬ বলে ৩২ রান করেন মুম্বাই ওপেনার ইশান কিশান। ৪৬ রান আসে নেহাল ওয়াধেরার ব্যাট থেকে। ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন ডেভিড। লখনৌর হয়ে ২ উইকেট নেন মহসিন খান। তবে মুম্বাইকে 'অল্প'তে আটকাতে কিপটে বোলিংয়ে বড় ভূমিকা রাখেন নাভিন উল হক ও মার্কাস স্টয়নিস। ৩.৫ ওভারে ১৫ রানে এক উইকেট নেন নাভিন। তিন ওভারে ১৯ রানে একটি শিকার স্টয়নিসেরও। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অবশ্য ব্যাট হাতে ঝড় তুলেছেন। ৪৫ বলে ৬২ রান করেন স্টয়নিস৷ অনুমিতভাবেই তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

লখনৌ অধিনায়ক রাহুল ২২ বলে ২৮ রানে বিদায় নেন। এ ছাড়া দীপক হুদা ১৮ বলে ১৮ ও নিকোলাস পুরান ১৪ বলে ১৪* রান করেন। মুম্বাইয়ের পক্ষে ৪ ওভারে ২৬ রান খরচায় ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। 

সংক্ষিপ্ত স্কোর

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৪৪/৭ (২০ ওভার)।

লখনৌ সুপার জায়ান্টস: ১৪৫/৬ (১৯.২ ওভার)।

ফল: লখনৌ সুপার জায়ান্টস ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মার্কাস স্টয়নিস (লখনৌ সুপার জায়ান্টস)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা