× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাইনিজ তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২৩:২২ পিএম

বাংলাদেশের নারী ফুটবলাররা

বাংলাদেশের নারী ফুটবলাররা

ফিলিস্তিনের বিপক্ষে গত ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। ফেব্রুয়ারিতে ম্যাচ খেলার সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। তবে অবশেষে খেলার সুযোগ পাচ্ছেন সাবিনা-সানজিদারা। মে-জুনের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তারা।

সামনে চাইনিজ তাইপের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ দুটি হবে আগামী ৩১ মে ও ৩ জুন। কমিটি ফর উইমেন’স ফুটবলের সভা শেষে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ খবরটি নিশ্চিত করেছেন। বাংলাদেশ-চাইনিজ তাইপের মধ্যকার ম্যাচ দুটির ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা।

৬ জুন ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বেন জামাল-মোরসালিনরা। এ গুরুত্বপূর্ণ ম্যাচটিও হবে কিংস অ্যারেনাতে। জাতীয় দলের এ ম্যাচের তিন দিন আগে মেয়েদের ম্যাচ আয়োজনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন কিরণ।

বৈঠক শেষে বাফুফের নারী উইংয়ের প্রধান বলেন, 'ভেন্যু নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে কথা বলেছি আমরা। সব বিষয় সমন্বয় করেই চীনা তাইপের সঙ্গে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি নিয়ে এমনিতেও সমস্যা নেই; যেহেতু সেটা হবে ৩১ মে। দুটি প্রীতি ম্যাচই হবে সন্ধ্যায়; ফ্লাড লাইটে।'

দেশের মেয়ে ফুটবলাররা সবশেষ প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল গত ডিসেম্বরে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের লড়াইয়ে প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। আর দুই ম্যাচে ৩-০ ও ৮-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা