× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঙ্গুলির রেকর্ড ভাঙলেন সল্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২০:০৯ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ২০:৩৮ পিএম

গাঙ্গুলির রেকর্ড ভাঙলেন সল্ট

সোনায় সোহাগা ফিল সল্ট। আজ ইংল্যান্ডের ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পেয়েছেন। তার আগে ভেঙেছেন সৌরভ গাঙ্গুলির রেকর্ড। ভারতের সাবেক অধিনায়ককে ছাড়িয়ে ইডেন গার্ডেনে এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ রানের মালিক তিনি। অথচ সল্ট আইপিএলে ছিলেন অবিক্রীত। জেসন রয়ের নাম প্রত্যাহারে তার সুযোগ মেলে। তাতেই বাজিমাত। রোজই বোলারদের ওপর চড়াও হতে দেখা যাচ্ছে তাকে। 

কেকেআরের হয়ে ৯ ম্যাচে সল্টের সংগ্রহ ৩৯২। স্ট্রাইক রেট চোখ চানাবড়া করার মতোই ১৮০.৬৪। সল্টের এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের ৬টিই ইডেনে। যাতে রান এসেছে ৩৪৩। আছে ৪টি ফিফটি। শেষটি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ৩৩ বলে তুলেছেন ৬৮ রান। ছিল ৫ ছক্কা ও ৭ চার। বাকি দুই ইনিংসের একটি ৪৮ রানের। অপরটিতে করেছেন ১০ রান।

ইডেনে এক মৌসুমে গাঙ্গুলির সর্বোচ্চ রান ৩৩১ রান। ২০১০ সালে ৭ ইনিংসে ৩৩১ রান করেছিলেন তিনি। এবার তাকে টপকালেন সল্ট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা