× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

তামিম-মুশফিক ঝড়ে হেসেখেলে জিতল প্রাইম ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৮:২৩ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৮:৩৩ পিএম

তামিম-মুশফিক ঝড়ে হেসেখেলে জিতল প্রাইম ব্যাংক;  কোলাজ ছবি

তামিম-মুশফিক ঝড়ে হেসেখেলে জিতল প্রাইম ব্যাংক; কোলাজ ছবি

বোলিংয়ে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিলেন বোলাররা। যাতে দুইশ পেরোনোর আগেই গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপর লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে বাউন্ডারির পসরা সাজালেন তামিম ইকবাল। সতীর্থ মুশফিকুর রহিমও উপহার দিলেন ঝোড়ো অপরাজিত ফিফটি। এতে হেসেখেলে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপকে ১৮১ রানে আটকে রেখে কাজ এগিয়ে রাখেন প্রাইম ব্যাংকের বোলাররা। ৩৬ রানে ৩ উইকেট নেন রাজা, ৪১ রানে ৩টি হাসান মাহমুদ।

রান তাড়ায় প্রাইম ব্যাংক জিতে যায় ৩১.৩ ওভারেই। ১০ চার ও ২ ছক্কায় ৭৪ বলে ৭৬ রান আসে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। বোলারদের নৈপুণ্যের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ তিনিই। মুশফিক ৫৫ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৫৯ রানে। আরেক অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ২৯ বলে করেন ৩১ রান।  

সংক্ষিপ্ত স্কোর :

গাজী গ্রুপ ক্রিকেটার্স : ৪১.৩ ওভারে ১৮১ (মারুফ ২৪, আনিসুল ৫, হাবিবুর ২০, সাব্বির ২৮, আল আমিন ৩, পারভেজ ৪, মইন ৩৬*, গাফফার ৩৯, মাসুম ০, রুয়েল ৯, হুসনা হাবিব ০, হাসান ৭-১-৪১-৩, নাজমুল ৯.৩-০-৩২-২, সানজামুল ১০-০-৩৫-২, রাজা ১০-১-৩৬-৩, অলক ৩-০-২১-০, এনামুল ২-০-১০-০)।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ৩১.৩ ওভারে ১৮৬/৩ (তামিম ৭৬, শাহাদাত ১৬, জাকির ০, মুশফিক ৫৯*, মিঠুন ৩১*; রুয়েল ৫-১-৩২-০, মাসুম ৫-০-১৯-০, হুসনা হাবিব ৭-০-৩৯-০, গাফফার ৪-০-২০-০, পারভেজ ৫-০-৩৬-১, মইন ৫-০-৩২-১, মেহেদি ০.৩-০-৭-০)।

ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : তামিম ইকবাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা