× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্চারকে রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৬:১৯ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৭:২৭ পিএম

আর্চারকে রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবির ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন জোফরা আর্চার ও ক্রিস জর্ডান। অধিনায়কত্বের ভার সামলাবেন জস বাটলার। 

এক বিবৃতিতে মঙ্গলবার ইসিবি জানিয়েছে, ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সিরিজেও একই দল নিয়ে খেলবে ইংল্যান্ড।

জর্ডান ইংল্যান্ডের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালে। ইসিবির কেন্দ্রীয় চুক্তিতেও ছিলেন না। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। এ ছাড়া বিগব্যাশে হাভার্ড হ্যারিকেন্সে দারুণ পারফরম্যান্স করেছেন। সেখানে ১৭ বলে করেছেন ফিফটি। পিএসএল এবং বিগব্যাশে তার দারুণ পারফরম্যান্সে তাকে দলে টানতে বাধ্য। একই অবস্থা জোফরা আর্চারেরও। 

আর্চার যে ফিরছেন আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল বোর্ড। সম্প্রতি তারকা পেসারকে নিয়ে ইসিবি জানায়, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন আর্চার। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই তাকে প্রস্তুত করতে চাচ্ছে ইসিবি। আশা করা যাচ্ছে, নবম বিশ্বকাপের ইংলিশ স্কোয়াডে থাকছেন আর্চার। আর শেষ পর্যন্ত হলোও তাই।

জ্যাকস ও ফিল সল্ট আইপিএলে দারুণ ছন্দে আছেন। নিয়মিত রান পাচ্ছেন। আছেন একাদশেও। শিগগিরই তারা পাকিস্তান সিরিজে দলে যোগ দেবেন। আর সেখানে থেকে দলের সঙ্গে উড়াল দেবেন ওয়েস্টইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। 

ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে। কিংস্টন ওভাল বার্বাডোজ স্টেডিয়ামে ৪ জুন হবে ম্যাচটি। তার আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ইংলিশরা। ২২ ম্যাচ শুরু হবে সিরিজ। 

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলাী, জোফরা আর্চার, জোনাথন বিয়ারেস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা