× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ম্যাচের ৩ রেফারিই নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ২০:৫৩ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ২০:৫৫ পিএম

এক ম্যাচের ৩ রেফারিই নারী

গোল-অ্যাসিস্ট কিংবা সর্বোচ্চ ম্যাচÑ খেরো খাতায় অনেক কিছুই লেখা হয়। স্মৃতিতে জমা পড়ে। ধুলো জমে। ছুঁয়ে দেয় নতুনে। তবে কখনোই হারায় না প্রথমের অর্জন। সিরি আ-তে হয়েছে তেমনই এক ইতিহাস।

সিরি আ’র শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। তবে রবিবার রাতে ইন্টার মিলান ও তুরিনোর ম্যাচে সাক্ষী দারুণ এক ইতিহাস। ম্যাচটি পরিচালনাকারী তিন রেফারিই ছিলেন নারী, যা ইতালিয়ান লিগে প্রথম। 

ম্যাচে প্রধান রেফারির ভূমিকায় ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। বাঁশি হাতে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০২২ সালে সিরি আ-তে অভিষেক তার। লিগে ১০টি ম্যাচ পরিচালনা করেছেন। লাইন্সম্যান ছিলেন তিজিয়ানা ত্রাসকিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্তে। 

তিন নারী রেফারি একসঙ্গে এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন। একসঙ্গে ২০২২ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচ ছাড়াও কোপা ইতালিয়াতে ২০১৩ সালে নাপোলি বনাম ক্রিমোনেসের শেষ ষোলোর ম্যাচটিতেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা