× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড

বিশ্বকাপে কিউইদের নেতৃত্বে উইলিয়ামসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১১:৫৭ এএম

বিশ্বকাপের দল সবার আগে জানিয়ে দিল নিউজিল্যান্ড। সংগৃহীত ছবি

বিশ্বকাপের দল সবার আগে জানিয়ে দিল নিউজিল্যান্ড। সংগৃহীত ছবি

ব্যতিক্রমী উপায়ে এবারও দলের খেলোয়াড়দের নাম জানিয়েছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার আগে দল দিয়েছে কিউইরা। ১ জুন শুরু বিশ্বকাপে কিউইদের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।

দলে নেই তেমন কোনো চমক। নিয়মিত আর অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ব্ল্যাক ক্যাপস বাহিনী। চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্টকে রাখা হয়েছে দলে। আছেন অভিজ্ঞ পেসার টিম সাউদিও।

চোটের কারণে দলে নেই অ্যাডাম মিলনে ও কাইল জেমিসন। চোট আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েলকে রাখা হয়েছে।

অনেক সময় পর জায়গা পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলা জিমি নিশাম। ওয়ানডে বিশ্বকাপে আলো কেড়ে নেওয়া রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও আছেন। অভিজ্ঞতাকেই বেশি মূল্যায়ন করেছে কিউইদের ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
রিজার্ভ : বেন সিয়ার্স।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা