× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেভান্ডোস্কির রেকর্ড ভাঙতে চান কেইন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ০২:৫৫ এএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ০৩:১৯ এএম

হ্যারি কেইন

হ্যারি কেইন

মাঠের লড়াইয়ে জাদু দেখালেন। পেলেন ডাবল গোল। জার্মান লিগায় বুন্দেসলিগায় হ্যারি কেইনের নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে ফ্রাঙ্কফুর্টকে। ম্যাচের নবম মিনিটে বাভারিয়ানদের লিড উপহার দেন কেইন। ৬১ মিনিটে দলকে দ্বিতীয় গোল উপহার দেন দারুণ ফর্মে থাকা তারকা এ স্ট্রাইকার। ২৩ মিনিটে অতিথি ফ্রাঙ্কফুর্টের হয়ে একটি মাত্র গোল শোধ করেন একিটিকে।

এ নিয়ে বুন্দেসলিগায় কেইনের গোলসংখ্যা হলো ৩৫। এখনো পর্যন্ত জার্মান লিগের সর্বোচ্চ গোলদাতা কেইন বলছেন, বুন্দেসলিগার এক মৌসুমে বায়ার্নের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভান্ডোস্কির করা ৪১ গোলের রেকর্ড ভাঙা সম্ভব। 

এ ইংলিশ স্ট্রাইকার কেইন বলেন, ‘এটা সম্ভব। কিন্তু এর জন্য অবশ্যই আমাকে এগিয়ে যেতে হবে। আশা করছি, আগামী মৌসুমে আমি কিছু গোল পাব। এটা তো হাতছোঁয়া দূরত্বেই।’

অন্যদিকে স্টুটগার্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার লেভারকুসেন। এ নিয়ে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা ৪৬ ম্যাচে অজেয় রইল লেভারকুসেন। 

বুন্দেসলিগায় এখন পর্যন্ত ৭ ম্যাচে যোগ করা সময়ের গোলে পয়েন্ট ছিনিয়ে নিল কোচ জাবি আলোনসোর শিষ্যরা। তার চেয়ে অবাক বিষয় হলো, পুরো মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচেও হার মানেনি চলতি মৌসুমে চমক দেখিয়ে যাওয়া ক্লাবটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা