× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ে দল এখন বাংলাদেশে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ২১:১৩ পিএম

জিম্বাবুয়ে দল এখন বাংলাদেশে; ছবি: বিসিবি

জিম্বাবুয়ে দল এখন বাংলাদেশে; ছবি: বিসিবি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে সিকান্দার রাজার নেতৃত্বধীন জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ রবিবার (২৮ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকেই সরাসরি চট্টগ্রামে উড়ে যায় পূর্ব আফ্রিকান দলটি।

আগামী ৩ মে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও এ মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে। ১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে শেষ ম্যাচটি মাঠে গড়াবে মিরপুরে। সিরিজ শেষে ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।

এদিকে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের ১৭ সদস্যের প্রাথমিক দলটি তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন করেছে। সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা নিজ নিজ দলের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলতে ঢাকায় ফিরবেন।

জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এনডিলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা