× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুজনের কাঠগড়ায় টিম ম্যানেজমেন্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ০০:৩৫ এএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৩:১৯ পিএম

খালেদ মাহমুদ সুজন; ফাইল ছবি

খালেদ মাহমুদ সুজন; ফাইল ছবি

সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ওয়ানডে সিরিজ ২-১-এ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টিতে লড়াই করে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে টেস্টে খেলতে নেমেই তালগোল পাকিয়ে ফেলে স্বাগতিকরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই বাংলাদেশকে নাস্তানাবুদ করে ছেড়েছে সফরকারীরা। দুই ম্যাচের সিরিজ দুটিতেই বেশ বাজেভাবে হেরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। লাল বলের ক্রিকেটে টাইগারদের এমন ভরাডুবির ক্ষেত্রে প্রস্তুতির অভাবের সঙ্গে টিম ম্যানেজমেন্টের দায় দেখছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

গতকাল শনিবার (২৭ এপ্রিল) মিরপুরে এক অনুষ্ঠানে সুজন বলেন, ‘আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এখানে (প্রস্তুতি) আরও ফোকাস করা উচিত ছিল। দুইটা টেস্ট ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের হোম কন্ডিশনে। টেস্ট প্লেয়ারদের অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলের ট্রেনিংয়ের জন্য। কেন ওরা করেননি ওরা জানে।’ 

লাল বলের ক্রিকেটে প্রস্তুতির অভাব নিয়ে সুজন বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে টেস্টে কম প্রস্তুতিসম্পন্ন একটি দল খেলেছে। ওইখানে যে সফলতা আসবে না, এটা সবাই আমরা জানতাম। লাল বলের খেলা কঠিন। এটা এত সহজ না। এখন আর নিয়মিত বাংলাদেশে লাল বলের খেলা হয় না। তারা তো লাল বলে প্রস্তুত হয়নি। আপনি যদি প্রস্তুতি ছাড়া খেলেন তাহলে টেস্ট হারবেন খুবই স্বাভাবিক। সেটাই হয়েছে আসলে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা