× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটারদের ক্যাম্পের প্রভাব ডিপিএলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১৮:৩০ পিএম

লম্বা রানিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা, এবার ক্লোজডোর অনুশীলন চট্টগ্রামে— পুরোনো ছবি

লম্বা রানিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা, এবার ক্লোজডোর অনুশীলন চট্টগ্রামে— পুরোনো ছবি

চট্টগ্রামে চলছে তিন দিনের ক্যাম্প। নাজমুল হোসেন শান্তদের ‘ভুল’ খোঁজার ক্লোজডোর অনুশীলনে আছেন ১৭ ক্রিকেটার। তাদের মধ্যে ১০ জনই আবাহনী লিমিডেটের। সেরা একাদশের ১০ ক্রিকেটার ছাড়া দল গঠন করাই কঠিন ডিপিএলের শিরোপাপ্রত্যাশী দলটির। তাই প্রিমিয়ার লিগের পরিবর্তীত সূচি দেয়া হয়েছে ক্যাম্পের পর।

ঢাকা প্রিমিয়ার লিগে প্রচণ্ড তাপদাহের প্রভাব পড়েছিল সূচিতে। সুপার লিগ ও রেলিগেশন লিগে রাখা হয়েছিল দুদিন করে বিরতি। তৃতীয় রাউন্ডের খেলা শুরু হতে অবশ্য বিরতি রাখা হয়েছে ৫ দিন। ২৫ তারিখ সুপার লিগের সবশেষ রাউন্ডের পর ৩০ এপ্রিল আবার মাঠে গড়াবে লিগ।

২৮ তারিখ চট্টগ্রামে ক্যাম্প শেষ করে ২৯ তারিখ ঢাকা ফিরবেন ক্রিকেটাররা। ৩০ তারিখ শেখ জামাল ধানমন্ডী ক্লাবের বিপক্ষে বিকেএসপিতে মুখোমুখি হবে আবাহনী। একই দিন মোহামেডান খেলবে শাইনপুকুরের বিপক্ষে। ওই রাউন্ডে আবাহনী জিতলে আর মোহামেডান হারলে শিরোপা নিশ্চিত করবে আকাশী-হলুদরা।

পরে ‍সুপার লিগের চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা যথাক্রমে ৩ মে এবং ৬ মে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা