× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত নারী সিরিজ

সুরমা নদীর তীরে ট্রফি উন্মোচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১৭:৪৫ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১৮:২৫ পিএম

বাংলাদেশ-ভারত নারী সিরিজের ট্রফি উন্মোচন করেন দুদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর; ছবি: আ. ই. আলীম

বাংলাদেশ-ভারত নারী সিরিজের ট্রফি উন্মোচন করেন দুদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর; ছবি: আ. ই. আলীম

চলতি বছর রয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। মেগা এই ইভেন্টের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বাংলাদেশ সফর এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের নন্দিনীরা। দুই প্রতিবেশী দেশের সবগুলো ম্যাচই হবে চায়ের শহর সিলেটে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৪ টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের নারীরা। তার আগে আজ শনিবার (২৭ এপ্রিল) দুদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করছেন।

সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে দুদলের অধিনায়ক; ছবি: আ. ই. আলীম

সাধারণ সিলেটে কোনো সিরিজ আয়োজিত হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেলার ঐতিহ্য চা বাগানকে ক্রিকেট বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করে। তবে এবার কিছুটা ব্যতিক্রম পথে হেঁটেছে বোর্ড। এবার তারা তুলে এনেছে সিলেট জেলার ১৫০ বছরের পুরনো ঐহিত্যকে। সুরমা নদীর পাড় আর সারদা হলের মাঝখানে শহরের জিরো পয়েন্ট। তার ঠিক ১০০ মিটারের মধ্যেই আলী আমজাদের ঘড়ির অবস্থান।

কিনব্রিজ পার হয়ে শহরের উত্তর অংশের ঠিক প্রবেশমুখে ঠায় দাঁড়িয়ে আছে এটি ১৮৭৪ সাল থেকে। ওই বছর তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেটে সফরে এসেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে মৌলভীবাজারের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন। নামকরণ করেন নিজের ছেলে আলী আমজাদ খানের নামে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা