× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুখেলের বিদায় ঠেকাতে ১২ হাজার সমর্থকের পিটিশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১২:৪৬ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১৩:০৫ পিএম

টমাস টুখেল। ছবি : সংগৃহীত

টমাস টুখেল। ছবি : সংগৃহীত

টমাস টুখেলের সময়েই টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হাতছাড়া হয়েছে বায়ার্ন মিউনিখের। তারপরও জার্মান কোচকে ধরে রাখতে চায় সমর্থকেরা! এমনকি টুখেলকে আগামী মৌসুম পর্যন্ত আলিয়াঞ্জ অ্যারেনায় রাখতে বায়ার্ন কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন তারা। 

বায়ার্ন সমর্থকদের একটা অংশ চান এখনই যেন বিদায় না নেন টুখেল। এমন সমর্থকের সংখ্যা কম নয়, ১২ হাজার! যদিও সেটি কাগজে-কলমে, বাস্তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে। টুখেলকে বায়ার্নের দায়িত্বে বহাল রাখতে শুরু হয়েছে স্বাক্ষর সংগ্রহ। ইতোমধ্যে বায়ার্নের ১২ হাজারের বেশি ভক্ত-সমর্থক সেই পিটিশনে স্বাক্ষর করেছেন। এটি চলমান রয়েছে।

আবেদনের জন্য গত বৃহস্পতিবার একটি নতুন অনলাইন সাইটও খোলা। সেখানে বায়ার্ন সমর্থকেরা লিখেছে, ‘আমরা জুপেলকে (টুখেল) চাই, র‍্যাংনিককে (রাল্ফ) নয়।’ ইতোমধ্যে সেই আবেদনে স্বাক্ষর পড়েছে ১০ হাজারেরও বেশি। 

সমর্থকদের এ বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না টুখেল। এমনকি পিটিশনকারীদের আহ্বানে প্রভাবিত হবেন না বলেও জানিয়েছেন তিনি। বুন্দেসলিগার ম্যাচে আজ শনিবার ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বায়ার্ন। শুক্রবার সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘যদিও এ বিষয়টা আমার জন্য দারুণ যে তারা (সমর্থকরা) আমাকে কোচ হিসেবে রাখতে চায়। তবে এটা আমার কাছে অগ্রাধিকার দেওয়ার মতো কিছু নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা