× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপার খুব কাছে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১২:০১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১২:০৬ পিএম

শিরোপার খুব কাছে রিয়াল

জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে পরাজিত করে কার্লো আনচেলত্তির দল। স্প্যানিশ লা লিগায় এ জয়ে শিরোপা থেকে মাত্র ৪ পয়েন্ট দূরে রিয়াল।

খেলার ২৯ মিনিটে তুর্কি মেসি হিসেবে পরিচিত আর্দা গুলেরের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৬ গজ বক্সের বাইরে থেকে দানি কারভাহালের পাস পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান গুলের। এ নিয়ে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে লিগে শুরুর একাদশে নেমে গোল করলেন তরুণ ফুটবলার।

২২ এপ্রিল এল ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ৩-২ গোলে পরাজিত করেছিল রিয়াল। সে ম্যাচের শুরুর একাদশের নয়জন খেলোয়াড়কে এদিন মাঠে নামাননি আনচেলত্তি। জুডে বেলিংহাম, রুডিগার, ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকা খেলোয়াড়রা ছিলেন না শুরুর একাদশে।

প্রথম পছন্দের খেলোয়াড়দের ছাড়া সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচজুড়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে রিয়ালকে। অ্যানোয়েটা স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বল দখল এবং আক্রমণে প্রাধান্য বিস্তার করে খেলেছে সোসিয়েদাদ। মোট শটেও ছিল রিয়ালের চেয়ে এগিয়ে। কিন্তু রিয়ালের রক্ষণদুর্গ টপকাতে পারেনি তারা। গোল হজমের পরপরই রিয়ালের জাল কাঁপিয়েও ভিএআর রিভিউয়ে কপাল পোড়ে সোসিয়েদাদের।

এ জয়ের মধ্য দিয়ে ৮৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। আর ৪ পয়েন্ট পেলে তাদের পয়েন্ট হবে ৮৮। অন্যদিকে ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট বার্সেলোনার। বাকি ছয় ম্যাচে ১৮ পয়েন্ট পেলে তাদের পয়েন্ট হবে ৮৮। তবে গোলগড়ে এগিয়ে থাকার কারণে শেষ হাসি হাসবে গত আসরের রানার্সআপরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা