× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাহনীর কষ্টার্জিত জয়, রহমতগঞ্জকে হারিয়েছে ফর্টিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ১৮:০৯ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১৮:১১ পিএম

শুক্রবার শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। ছবি : সংগৃহীত

শুক্রবার শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি ও ঢাকা আবাহনী লিমিটেড। শেখ রাসেলের ঘরের মাঠ কিংস অ্যারেনায় জয় পেতে অবশ্য লড়াই করতে হয়েছে আকাশি-নীলদের। 

শুক্রবার শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। খেলার ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনোর একমাত্র গোলে জয় পায় স্টুয়ার্ট কর্নেলিয়াসের দল। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যবধান কমালো আবাহনী। ১৩ খেলা শেষে আবাহনীর পয়েন্ট এখন ২৫। এক ম্যাচ কম খেলা সাদা-কালোদের সংগ্রহ ২৬ পয়েন্ট। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস।

এদিন রহমতগঞ্জের বিপক্ষে ২-১ গোলের অনায়েস জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি। দলটি প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল হজম করলেও তাতে খুব একটা অসুবিধা হয়নি। খেলার বাকি সময়ে ২-১ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে ফর্টিস। 

এই জয়ে শেখ জামালকে টপকে টেবিলের পাঁচে উঠে এলো ফর্টিস। ১৩ রাউন্ড শেষে দলটির সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের একধাপ উপরে শেখ রাসেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা