× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

জিম্বাবুয়েকে হারিয়ে ভানুয়াতুর চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ১৪:২৮ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১৭:৫৬ পিএম

জিম্বাবুয়েকে হারিয়ে ভানুয়াতুর চমক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ভানুয়াতু। বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভানুয়াতুর মেয়েরা।

ধারে-ভারে এবং ঐতিহ্যে ভানুয়াতুর চেয়ে এগিয়ে জিম্বাবুয়ে। দুদল প্রথমবার মুখোমুখির আগে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি খেলেছে ৫৯টি। ৩৬ টি খেলেছিল ভানুয়াতু নন্দিনীরা। 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ম্যারি আন্নি মুসোন্দা। মূলত ভানুয়াতুর বোলার নাসিমানা নাভাইকার ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ৪ ওভারে ৪ উইকেট তোলেন তিনি। খরচ করেন মাত্র ১৩ রান। দলের সেরা বোলার তিনি। আসা-যাওয়ার মিছিলে জিম্বাবুয়ের সর্বোচ্চ সংগ্রাহক ওপেনার শার্ন মায়ার্স। তিনি ১৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ছিপো মুগেরির ব্যাট থেকে। মুগেরি ১১ রান করেন। দলের চারজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি আট জন। সবমিলিয়ে ৬১ রানে আটকা পড়ে জিম্বাবুয়ে।  

লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি ভানুয়াতুর। ধীরে এবং ধরে ১৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে তারা। দলীয় ১৬ রানে ওপেনার রাসেল আন্দ্রে সাজঘরমুখী হলেও নাভাইকা বিপদ কাটিয়ে তোলেন।  সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেছেন তিনি। বোলিং-ব্যাটিং- দুই সেক্টরে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন। 

অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলতে নামার আগে কিছুটা ভয়ে ছিলেন ভানুয়াতুর কোচ। তবে শিষ্যরা সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। যা স্বস্তি দিয়েছে হোসুয়া রাসুকে, 'মুখোমুখি হওয়া কিছুটা ভয়ে ছিলাম।  এই সাফল্য তাদের (ভানুয়াতু) দক্ষতা ও আত্মনিবেদনের পক্ষে জোরালো দাবি জানায়।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা