× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা লিগে ইতিহাস গড়লেন জেসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২১:২২ পিএম

সাথিরা জাকির জেসি; ফাইল ছবি

সাথিরা জাকির জেসি; ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ইতিহাস গড়লেন সাথিরা জাকির জেসি। ডিপিএলের ইতিহাসে প্রথম কোনো নারী আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ সামলেছেন ৩৩ বছর বয়সী এই আম্পায়ার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে মূখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।  খেলাটিতে ৩৩ রানের জয় পায় মোহামেডান। রনি তালুকদার সেঞ্চুরি করেছেন। 

তবে ম্যাচের সব আলো যেন আজ কেড়েছিলেন জেসি। কারণ ডিপিএলের ইতিহাসে আজই প্রথম কোনো নারী আম্পায়ার দেখা গেল। যেখানে নাম লেখালেন বগুড়ার মেয়ে জেসি।

গত মাসেই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করেছে পাঁচ বাংলাদেশি নারীকে। তাদের মধ্যে চারজন দেশের নারী আম্পায়ার- সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা