× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সাতেই থাকছেন জাভি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২০:১৫ পিএম

বার্সাতেই থাকছেন জাভি!

বার কয়েক বার্সেলোনা ছাড়ার কথা বলেছিলেন জাভি হার্নান্দেজ। তার বক্তব্য ছিল, ‘সিদ্ধান্ত বদলাব না।’ সবাই ধরেই নিয়েছিল, চলতি মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়ছেন জাভি। কিন্তু শেষ পর্যন্ত আগের অবস্থান থেকে সরে এসেছেন। আরেকটি মৌসুম বার্সার হয়ে থেকে যাচ্ছেন তিনি। 

গত বুধবার বার্সা কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় জাভির। পরবর্তীকালে ক্লাবের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন, বার্সার সঙ্গে আরেকটি মৌসুম কাটাবেন জাভি। এ ছাড়াও বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার বাড়ির বাইরে ক্লাব সহসভাপতি রাফা ইউস্তে সাংবাদিকদের জানান, জাভি থাকছেন। বোর্ড চাচ্ছে তারই দায়িত্বে থাকা উচিত।

বার্সেলোনার হয়ে ১৭ বছর খেলেছেন জাভি। বর্ণাঢ্য ক্যারিয়ারে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ ২৫টি শিরোপা জিতেছেন। পরে কোচের দায়িত্ব নেন। কিন্তু শিক্ষক হিসেবে মোটেও সফলতা পাচ্ছিলেন না। একপর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন। যদিও প্রতিবার সিদ্ধান্ত বদল করেছেন। ঠিক এবারের মতোই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা