× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি-রোনালদোর মধ্যে কাকে এগিয়ে রাখলেন ক্যাপেলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৯:৫৭ পিএম

মেসি-রোনালদোর মধ্যে কাকে এগিয়ে রাখলেন ক্যাপেলো

মেসি নাকি রোনালদো ‘কে সেরা’ প্রশ্নটি যেন শেষ হবার নয়। মেসি ভক্তদের পছন্দের তালিকায় মেসি, রোনালদো ভক্তদেরও তাই। হওয়ার কারণও আছে বৈকি। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর। আছে শত অর্জন। দুই মহাতারকাকে নিয়ে সাবেক-বর্তমান ফুটবলার, কোচ এবং বিশেষজ্ঞরাও তর্কে জড়িয়েছেন। 

সাবেক ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো এ দুজনের মধ্যে এগিয়ে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। যদিও এক্ষেত্রে পুর্তগিজ তারকাকে অসম্মান করেননি তিনি। সিআর সেভেনকে অসাধারণ খেলোয়াড় উল্লেখ করেই মেসিকে তার ওপরে স্থান দিয়েছেন। বলেছেন, রোনালদো একজন দারুণ ফুটবলার হলেও তিনি মেসির মতো প্রতিভাবান নন।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ক্যাপেলো বলেছেন, ‘রোনালদো অসাধারণ খেলোয়াড়। সে শিরোপা জিতেছে, ব্যালন ডি’অর জিতেছে। কিন্তু সে মেসির মতো মহান নয়।’ ক্যাপেলো আরও যোগ করেন, ‘রোনালদো একজন দারুণ স্কোরার। তার শটসহ সবকিছু দারুণ। সে জানে সবকিছু কীভাবে করতে হয়। তবে সে প্রতিভাবান নয়। বিষয়টা খুবই সরল।’



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা