× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল ছাড়ছেন রাজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৯:৪৫ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১৯:৪৬ পিএম

আইপিএল ছাড়ছেন রাজা

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আগামী মে মাসের ৩ তারিখ থেকে শুরু হবে সিরিজ। সফরকারী দলের অধিনায়ক সিকান্দার রাজা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ায় এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন। যদিও রাজা জানিয়েছেন, দলের সঙ্গে শিগগিরই যোগ দিচ্ছেন তিনি। জিম্বাবুয়েভিত্তিক ওয়েবসাইট থ্রি-মোবডটকমকে রাজা বলেছেন, ‘আমি সেখানে থাকব ইনশা আল্লাহ। (বাংলাদেশ সিরিজের জন্য) আইপিএল ছেড়ে যাচ্ছি।’

এর আগে আরেকটি ওয়েবসাইটকে রাজা বলেন, ‘জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায় আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আমি আইপিএল ছেড়ে যাব। গ্লোবাল টি-টোয়েন্টি, সিপিএল, আইএলটি-টোয়েন্টিÑ যে লিগই হোক না কেন।’

আগামী ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও এ মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে। ১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে শেষ ম্যাচটি মাঠে গড়াবে মিরপুরে। সিরিজ শেষে ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা