× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

ফজলে রাব্বির সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারাল শেখ জামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৮:২৯ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১৯:০৬ পিএম

ফজলে রাব্বির সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারাল শেখ জামাল

ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওপেনার জিশান আলম। কিন্তু ক্যারিয়ারের প্রথম লিস্ট এ সেঞ্চুরির খুব কাছে গিয়েও সুযোগ হাতছাড়া করেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলা এ ব্যাটার। উদীয়মান এ ক্রিকেটারের মাইলফলক মিসের দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। তার অনবদ্য ব্যাটিংয়ে শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়েছে ধানমন্ডির ক্লাবটি।  

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে জিশানের তাণ্ডবের পরেও ৪৬.১ ওভারে ২৬৪ রান তুলে অলআউট হয় শাইনপুকুর। ৬১ বলে ৮টি করে চার ও ছক্কায় ৯৮ রান করেন জিশান। অধিনায়ক আকবর আলী খেলেন ৬৪ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে পথ হারালেও সাইফ হাসানের ফিফটিতে ভালোই জবাব দিচ্ছিল শেখ জামাল। শেষদিকে ফজলে রাব্বির অপরাজিত সেঞ্চুরিতে ২২ বল হাতে রেখেই জয় তুলে নেয় গত আসরের রানার্সআপরা। 

সংক্ষিপ্ত স্কোর

শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ৪৬.১ ওভারে ২৬৪/১০ (জিশান আলম ৯৬, আকবর আলী ৬৪, তাজজিদ হাসান তামিম ৩৯; তাইবুর রহমান ৩/৩৮, জিয়াউর রহমান ২/১৬)।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব : ৪৬.২ ওভারে ২৬৫/৩ (ফজলে মাহমুদ রাব্বি ১০১*, সাইফ হাসান ৬৭, ইয়াসির আলী রাব্বি ৪০*; হাসান মুরাদ ১/৩১, মুকিদুল ইসলাম মুগ্ধ ১/৩৭)।

ফল : শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ফজলে মাহমুদ রাব্বি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা