× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডার্বিতে হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে গেল লিভারপুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৩:২৫ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১৩:৫৩ পিএম

লিভারপুলকে হতাশ করে এভারটনের ফুটবলারদের উল্লাস

লিভারপুলকে হতাশ করে এভারটনের ফুটবলারদের উল্লাস

মাঠের লড়াইয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্সে দাপট দেখাল এভারটন। আধিপত্য বিস্তার করে লিভারপুলকে করে ফেলল নিষ্ক্রিয়। আক্রমণে ধার বাড়িয়েও লাভ হলো না দ্য রেড শিবিরের। লড়াই জমিয়ে তুলেও ঘুরে দাঁড়াতে পারল না জায়ান্ট ক্লাবটি। গুডিসন পার্কে বুধবার রাতে মার্সেসাইড ডার্বিতে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল এভারটন। 

অনাকাঙ্ক্ষিত হারে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচে জ্যারেড ব্র্যান্থওয়েইট প্রথমার্ধে এভারটনকে লিড এনে দেন। বিরতির পর জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট-লুইন। এ নিয়ে ২০১০ সালের পর নিজেদের মাঠে এ প্রথম লিভারপুলকে হারাল এভারটন।

লিগে নিজেদের সবশেষ চার ম্যাচে এ নিয়ে তৃতীয়বার জয় বঞ্চিত হলো লিভারপুল। তার মধ্যে হারের তেতো স্বাদ হজম করতে হয়েছে দুবার। তাতে হাতছাড়া হলো আর্সেনালের পয়েন্ট ছোঁয়ার সুযোগ। 

লিগে ৩৪ ম্যাচ খেলে ৭৪ পয়েন্টের পুঁজি নিয়ে দ্বিতীয় রয়েছে লিভারপুল। অ্যানফিল্ড শিবির থেকে ৩ পয়েন্টে এগিয়ে সবার ওপরে এখন আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্টের সংগ্রহ নিয়ে তৃতীয় স্থানে পড়ে আছে কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা