× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ংমেন্সের পর প্রিমিয়ারে ওয়ান্ডারার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ২১:১৯ পিএম

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের লোগো

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের লোগো

শেষ দিনে বাফুফে এলিট অ্যাকাডেমির বিপক্ষে ৩-০ বা তারও বেশি ব্যবধানে হারলে কপাল পুড়ত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের। বুধবার (২৪ এপ্রিল) কমলাপুরের মোস্তফা কামাল স্টেডিয়ামে বাফুফে এলিট অ্যাকাডেমির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স। তাতে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের পর দ্বিতীয় দল হিসেবে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবলে নাম লেখালো ওয়ান্ডারার্স।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে (বিসিএল) ১৪ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ংমেন্স। সমান ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ওয়ান্ডারার্স। বাংলাদেশের প্রাচীনতম ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম ওয়ান্ডারার্স। ১৯৫০ ও ৬০-এর দশকে ঘরোয়া খেলায় আধিপত্য বিস্তার করে খেলত দলটি। ওয়ান্ডারার্সের বেশ কয়েকটি ঘরোয়া লিগ শিরোপা রয়েছে। ১৯৮৭ সালে ক্লাবটি ফেডারেশন কাপের ফাইনাল খেলে। যদিও সেবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পেরে ওঠেনি। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

ওয়ান্ডারার্স সর্বশেষ ২০০৭ সালে শীর্ষ ফ্লাইট ফুটবল খেলেছিল। ২০২০ সালে ঢাকা সিনিয়র ডিভিশন লিগ থেকে উন্নীত হয়ে বিসিএলে খেলত। যেটি দেশের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ। অবশেষে তারা পেল প্রিমিয়ার লিগে খেলার টিকিট। ২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর এই প্রথম শীর্ষস্তরের ফুটবলে খেলবে ওয়ান্ডারার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা