× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাঙ্কিংয়ে উন্নতি শাহীন আফ্রিদির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৭:২২ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৮:০৯ পিএম

র‌্যাঙ্কিংয়ে উন্নতি শাহীন আফ্রিদির

বাবর আজমের নেতৃত্বে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। ১-১ সমতায় থাকা সিরিজে এখনও দুই ম্যাচ বাকি। তার আগেই সুখবর পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি। 

বুধবার আইসিসি র‌্যাঙ্কিং হালনাগাদে দেখা যায়, কুড়ি ওভারের ক্রিকেটে দুই ধাপ এগিয়েছেন আফ্রিদি। বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৫। অবস্থান ১৭ নম্বরে। দলটির বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। শাহিনের পর আছেন হারিস রউফ। ৫৯৭ রেটিং পয়েন্ট তার। আছেন ২২ নম্বরে।

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন আদিল রশিদ। তার রেটিং পয়েন্ট ৭২৬। এ সেক্টরে প্রথম ৯টি স্থান অপরিবর্তিত। তালিকায় দুইয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনে আকিল হোসেন। চারে অক্ষর প্যাটেল। আর নবম স্থানটি রশিদ খানের। 

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সূর্যকুমার যাদব। তার রেটিং পয়েন্ট ৮৬১। আগের অবস্থান ধরে রেখেছেন ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান। সল্টের রেটিং পয়েন্ট ৮০২ এবং রিজওয়ানের ৮০০। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আছেন পঞ্চম স্থানে। তার রেটিং পয়েন্ট ৭৫৩। দুই রেটিং ওপরে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটার এইডেন মার্করামের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা