× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত টেন্ডুলকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৪:২৮ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৫:৫৯ পিএম

শচীন রমেশ টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

শচীন রমেশ টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় সিক্ত গ্রেট শচীন টেন্ডুলকার। বুধবার তার ৫১তম জন্মবার্ষিকী। ক্রিকেট ঈশ্বরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। সেই তালিকায় আছেন শচীনের সাবেক সতীর্থরাও।

১৯৭৩ সালের এই দিনে জন্ম হয়েছিল ক্রিকেট কিংবদন্তির। মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক। একই বছর ওয়ানডেতেও পা রাখেন শচীন। তারপর তো ইতিহাস, একের পর এক রেকর্ড তার পায়ের তলায় লুটিয়ে পড়েছে।

২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তার অর্জনের সারসংক্ষেপ তুলে ধরে বিসিসিআই শুভেচ্ছা জানিয়েছে এক্স-এ, ‘৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ২০১ আন্তর্জাতিক উইকেট, ২০১১ বিশ্বকাপ জয়ী। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার। লিজেন্ডারি শচীন রমেশ টেন্ডুলকারকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’ 

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ শচীনের প্রশংসা করে বলেছেন, ‘শুভ জন্মদিন ক্রিকেটের লিজেন্ড শচীন টেন্ডুলকারকে, আজ তিনি ৫১ পূর্ণ করলেন। তিনি তার ব্যাটিং বীরত্ব দিয়ে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং মাঠে ও মাঠের বাইরে নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন। মাস্টার ব্লাস্টারকে জানাই উষ্ণ অভ্যর্থনা।’

টেন্ডুলকারের আইপিএল ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্স লিখেছে, ‘যিনি ব্যাটিংকে দুর্দান্ত ও জাদুকরী বানিয়েছেন, শুভ জন্মদিন শচীন টেন্ডুলকার।’

সাবেক সতীর্থ ও বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, ‘শুভ জন্মদিন পাজি। মাঠে বোলারদের তুলোধুনো করা থেকে শুরু করে জীবনের সব লক্ষ্য পূরণ করেছেন, আপনার জন্যই আমি জীবনে উচ্চাকাঙ্ক্ষী হয়েছি (মাঝেমধ্যে মাঠেও)। আপনার জন্য অনেক ভালোবাসা, সুস্বাস্থ্য ও সব সময় সুখ কামনা করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা