× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা ইতালিয়া

হেরেও ফাইনালে জুভেন্টাস, রাতে মুখোমুখি আটালান্টা-ফিওরেন্তিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৩:২৮ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৩:৩৯ পিএম

হেরেও কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস। ছবি : এক্স

হেরেও কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস। ছবি : এক্স

সেমিফাইনালের দ্বিতীয় লেগে জিতেও বিদায় নিতে হলো লাজিওকে। হেরেও কোপা ইতালিয়ার ফাইনালে উঠল জুভেন্টাস। মঙ্গলবার রাতে কুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লাজিও। সম্মিলিতভাবে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট পেয়েছে জুভেন্টাস।

এর আগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের ঘরের মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছিল লাজিও। ফিরতি লেগে ড্র কিংবা এক গোলে হারলেও সমস্যা  ছিল না জুভেন্টাসের। শেষ পর্যন্ত ম্যাচটা এক গোলেই হারল তুরিনের দলটি। মঙ্গলবার ঘরের মাঠে দুই অর্ধে দুটি গোল করেন লাজিও ফরওয়ার্ড ভ্যালেন্টিন ক্যাস্টেয়ানোস।

এদিন ১২ মিনিটে লিড নেয় লাজিও। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। দুই লেগ মিলিয়ে সেমিফাইনাল তখন ২-২ সমতা। ৮৩ মিনিটে সমতা ভাঙেন জুভেন্টাসের মিলিক। তাতে শেষ হয়ে যায় লাজিওর স্বপ্ন। সবশেষ ২০১৯ সালে এ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। আর জুভেন্টাস শেষবার শিরোপার স্বাদ পায় ২০২১ সালে।

কোপা ইতালিয়ার ইতিহাসে সবচেয়ে সফল দলও জুভেন্টাস। ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। দ্বিতীয় সফল দল যৌথভাবে রোমা ও ইন্টার মিলান। দুটি দলই সমান নয়টি করে ট্রফি জিতেছে। লাজিও সাতবারের চ্যাম্পিয়ন। আগামী ১৫ মে টুর্নামেন্টের চলতি আসরের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

রোমের ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ আটালান্টা কিংবা ফিওরেন্তিনা। এ দল দুটি আজ বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে। শেষ চারের প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল ফিওরেন্তিনা। আটালান্টার মাঠে দ্বিতীয় লেগে হার ঠেকালেই চলবে তাদের। তবে জয়ের বিকল্প নেই আটালান্টার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা