× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রিজওয়ান টি-টোয়েন্টির ব্র্যাডম্যান’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ২০:৪১ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ২১:১৬ পিএম

‘রিজওয়ান টি-টোয়েন্টির ব্র্যাডম্যান’

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া লিগÑ টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ইতোমধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে দ্রুততম তিন হাজারি ক্লাবে ঢুকেছেন পাকিস্তানের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। 

তিন হাজার রান সংগ্রহ করতে মাত্র ৭৯ ইনিংস খেলেছেন রিজওয়ান। এই মাইলফলক ছুঁতে ৮১ ইনিংস লেগেছিল বাবর আজম ও বিরাট কোহলির। রিজওয়ানের এমন কীর্তিতে মুগ্ধ দেশটির সাবেক অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তার মতে, রিজওয়ান টি-টোয়েন্টি ক্রিকেটের ডন ব্র্যাডম্যান।

এক্সে শাহীন লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান এবং পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ানকে তিন হাজার রানের জন্য শুভকামনা। তোমার প্রভাব খেলাটাকে পরিবর্তন করে দিয়েছে। সন্দেহবাদীদের চুপ করিয়ে দিয়েছে। উড়তে থাকো। তুমি অনেকের অনুপ্রেরণা।’

টি-টোয়েন্টিতে শুরুটা সুবিধার ছিল না রিজওয়ানের। ক্যারিয়ারের প্রথম ১৭ ইনিংসে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত ৩৩। ক্রমান্বয়ে নিজেকে পরিবর্তন করেছেন। নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টি-টোয়েন্টিতে রিজওয়ান এখন বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচজনের তিন হাজার রান আছেÑ অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ভারতের রোহিত শর্মা ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা