× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডারবানে বক্সার জিনাতের স্বর্ণজয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৩:৫২ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ২৩:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি বক্সার জিনাত; ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি বক্সার জিনাত; ছবি: সংগৃহীত

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ডারবানে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি বক্সার জিনাত। উক্ত প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিনাতের স্বর্ণজয় প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক তুহিন জানান, ‘জিনাত ৫০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছে। বাংলাদেশি বক্সার হিসেবে সে খেলেছে এবং বাংলাদেশ বক্সিং ফেডারেশন নিবন্ধন বিষয়ে সহযোগিতা করেছে৷’


আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনাময় বক্সার হিসেবে চীনের হাংজুতে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জিনাত। যদিও সেই গেমসে তিনি আশাপূরণ করতে পারেননি। তার চেয়ে সেলিম পদকের কাছাকাছি গিয়েছিলেন। তাই সেলিমের নাম বক্সিং ফেডারেশন প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের জন্য পাঠিয়েছে। 


আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বাংলাদেশের ওয়াইল্ড কার্ডের বিষয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি। তাই বাংলাদেশ বক্সিং ফেডারেশন অলিম্পিকের আগে আরেকটি বাছাই ইভেন্টে অংশগ্রহণ করবে। সে প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সেলিম, তালহা, জিনাত মে মাসে থাইল্যান্ডে একটি অলিম্পিক বাছাই টুর্নামেন্টে খেলবে। সেখানে পদক বা ভালো অবস্থান থাকলে সরাসরি অলিম্পিক খেলার সম্ভাবনা রয়েছে। আমরা শেষ চেষ্টা করব।’


এশিয়ান গেমসে পঞ্চম স্থান অর্জন করা বক্সার সেলিম বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে কঙ্গো মিশনে ছিলেন। অলিম্পিকে খেলার সম্ভাবনা থাকায় তিনি এখন দেশে অনুশীলন করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা