× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালিয়ান সিরি আ

মিলান ডার্বি জিতে শিরোপা ইন্টারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১১:১৯ এএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১১:৩২ এএম

২০তম বারের মতো ইতালির মুকুট পরল ইন্টার মিলান। ছবি : সংগৃহীত

২০তম বারের মতো ইতালির মুকুট পরল ইন্টার মিলান। ছবি : সংগৃহীত

সমীকরণটা বেশ পরিষ্কার ছিল ইন্টার মিলানের। মিলান ডার্বি জিতলেই লিগ শিরোপাও জেতা হয়ে যাবে দলটির। অন্যদিকে এসি মিলান চেয়েছিল মর্যাদার এক জয়। ২০২২ সালের পর থেকে যে ইন্টারকে হারাতেই পারেনি তারা। ফলে চলতি মৌসুমের ফর্ম দেখে সবাই একটা অনুমান করতে পেরেছিল এ মিলান ডার্বিতে কে জিতবে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে শিরোপা উৎসব করেছে নেরাজ্জুরিরা।

সোমবার (২২ এপ্রিল) সান সিরোতে ৩ লাল কার্ড, ৫ হলুদ কার্ড আর ২৯ ফাউলের মিলান ডার্বিতে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। দলের জয়ে ১টি করে গোল করেন ফ্রান্সেসকো অ্যাসারবি ও মার্কাস থুরাম। অন্যদিকে ১ গোল করে হারের ব্যবধান কমান ফিকায়ো তোমোরি। এ জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই দুই মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলল সিমোনে ইনজাঘির দল। একই সঙ্গে ২০তম বারের মতো ইতালির মুকুট পরল ইন্টার মিলান।


এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইন্টার। যার ফলে গোল পেতেও বেশি বেগ পেতে হয়নি দলটির। ম্যাচের ১৮ মিনিটে কর্নার থেকে আসা বল বেনজামিন পাভার ফ্লিক ৬ গজ বক্সে পেয়ে তা হেডে লক্ষ্য ভেদ করেন অ্যাসারবি। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি এসি মিলান।


দ্বিতীয়ার্ধের শুরুতে উল্টো ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার। ম্যাচের ৪৯ মিনিটে পাভারের লম্বা পাস পেয়ে মিলানের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দারুণ এক গোল করেন মার্কাস থুরাম। ২ গোলে পিছিয়ে পড়া মিলানের আশা জাগে ৮০ মিনিটে ফিকায়ো তোমোরি গোল করলে। যদিও শেষ পর্যন্ত আর ইন্টারের রক্ষণ ভাঙতে পারেনি মিলান।


শেষ দিকে ইন্টারের ডেনজেল ড্রাম্ফ্রিস আর মিলানের থিও হার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই দলই পরিণত হয় ১০ জনের দলে। ইন্টার অবশ্য রক্ষণ আগলে রেখেই জয় নিশ্চিত করে লিগ শিরোপা উদ্‌যাপনে মাতে।


এ জয়ে ৩৩ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৮৬। সমান ম্যাচে দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৬৯। পরের পাঁচ ম্যাচ জিতলেও এসি মিলানের পয়েন্ট হবে ৮৪। ইন্টারকে টপকে যাওয়ার আর সম্ভাবনা থাকছে না এসি মিলানের। নিজেদের ২০তম লিগ শিরোপার উৎসব তাই গতকালই শুরু করেছে নেরাজ্জুরিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা