× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল

পার্পল ক্যাপের লড়াইয়ে মুস্তাফিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ২১:০১ পিএম

পার্পল ক্যাপের লড়াইয়ে মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএলের শুরুটা ছিল দারুণ। প্রথম ম্যাচে ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে আরও দুটি। আর পরের চার ম্যাচে তোলেন ৫টি উইকেট। শুরুতে পার্পল ক্যাপের মালিক ছিলেন মুস্তাফিজুর রহমান। বর্তমানে তা জাসপ্রিত বুমরাহর দখলে। টাইগার পেসারের এখনও সুযোগ আছে বেগুনি ক্যাপ মাথায় তোলার।

আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ে সিরিজ। আইপিএলের মাঝপথেই দেশে ফিরবেন মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে। তার আগে তিনটি ম্যাচ খেলবেন ফিজ। আগামীকাল  মঙ্গলবার লক্ষ্নৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ধোনিদের ঘরের মাঠে ম্যাচটি হওয়ায় মুস্তাফিজের একাদশে থাকা প্রায় নিশ্চিতই। চিপকের এই মাঠে সর্বোচ্চ সফল টাইগার পেসার। ৩ ম্যাচে তুলেছিলেন ৮ উইকেট।

আইপিএলে ৬ ম্যাচে ফিজের উইকেট ১১টি। ৭ ম্যাচ খেলা বুমরাহর উইকেট ১৩টি। চেনা মাঠে আজ ভালো কিছু দেখাতে পারলে পার্পল ক্যাপ পুনরুদ্ধার হতে পারে মুস্তাফিজের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা