× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

সুপার লিগেও ছুটছে আবাহনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৮:২০ পিএম

আবাহনীর হয়ে ফিফটি হাঁকিয়েছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়; ছবি : আ. ই. আলীম

আবাহনীর হয়ে ফিফটি হাঁকিয়েছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়; ছবি : আ. ই. আলীম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শিরোপা ধরে রাখার মিশনে চলতি আসরেও দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। রাউন্ড রবিন লিগে টানা ১১ ম্যাচ জিতেছিল আকাশি নীল জার্সিধারীরা। এবার সুপার লিগেও জয়ের ধারা অব্যাহত রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। 

সোমবার (২২ এপ্রিল) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। শুরুতে ব্যাট করে ৩৯.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় তামিম ইকবালের প্রাইম ব্যাংক। পরে ওই রান তাড়ায় ৫ উইকেট হারিয়ে ৩৮ ওভার ৩ বলেই জয় তুলে নেয় আবাহনী।


এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। দলীয় ৫ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। ১০ বলে ১ রান করে তামিম আউট হন তাসকিন আহমেদের বলে। ২ বলে শূন্য রান করেন আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমন। ৮ বলে ৪ রান করেন শাহাদাৎ হোসেন দীপু। এই দুই ব্যাটারকে আউট করেন জাতীয় দলের আরেক পেসার শরিফুল ইসলাম।  


এরপর চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি এনে দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক জাকির হাসান ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাদের জুটি ভাঙে তানভীর ইসলামের বলে মুশফিক এলবিডব্লুর ফাঁদে পড়লে। ৬৫ বলে ৪৪ রান করেন মিস্টার ডিপেন্ডেবল। তার সঙ্গী জাকিরও আউট হয়ে যান দুই ওভার পরই। ৮ চার ও ১ ছক্কায় ৭০ বলে ৬৮ রান করে তিনি ফেরেন সাইফউদ্দিনের বলে। 


তাদের দুজনের বিদায়ের পর শেষদিকের ব্যাটাররাও দলের সহায় হতে পারেননি। প্রাইম ব্যাংক অলআউট হয়ে যায় দুইশ রানের নিচে। আবাহনীর হয়ে ৮ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন শরিফুল ইসলাম। দুই উইকেট পান তাসকিন, তানভীর ও মোসাদ্দেক হোসেন।  


১৭৯ রান তাড়ায় নেমে ৩৮ ওভার ৩ বল সময় নেয় আবাহনী। দলটির হয়ে হাফ সেঞ্চুরি করেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। ২৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৫ রান করে নাজমুল অপুর বলে বোল্ড হয়ে যান তাওহীদ হৃদয়। তবে ১০৬ বলে ৫৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লিটন।  


প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে শেখ মাহেদি হাসান ও সানজামুল ইসলাম প্রত্যেকে ২টি করে উইকেট পান। অন্য উইকেটটি পান নাজমুল অপু। 


সংক্ষিপ্ত স্কোর


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ৩৯.৩ ওভারে ১৭৮/১০ (জাকির হাসান ৬৮, মুশফিকুর রহিম ৪৪, শেখ মাহেদি হাসান ১৮; শরিফুল ইসলাম ৩/২৭, তাসকিন আহমেদ ২/৩৪)।


আবাহনী লিমিটেড : ৩৮.৩ ওভারে ১৮৩/৫ (লিটন দাস ৫৬*, তাওহিদ হৃদয় ৫৫, নাজমুল হোসেন শান্ত ২২; শেখ মাহেদি হাসান ২/৪৮, সানজামুল ইসলাম ৪৭)। 


ফল : আবাহনী লিমিটেড ৫ উইকেটে জয়ী। 


ম্যাচসেরা : শরিফুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা