× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিতেও সমালোচনার মুখে টেন হাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৪:২৪ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৮:১৫ পিএম

এরিক টেন হাগের চাকরি থাকা নিয়ে প্রশ্ন বোদ্ধাদের— সংগৃহীত ছবি

এরিক টেন হাগের চাকরি থাকা নিয়ে প্রশ্ন বোদ্ধাদের— সংগৃহীত ছবি

কখনও সেরা দল পাননি বলে আক্ষেপ করেছিলেন এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেড যে সেরা ছন্দে নেই সেটির প্রমাণ দিয়েছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাব কভেন্ট্রি সিটি। পিছিয়ে পরে প্রত্যাবর্তন, দাঁতে দাঁত চেপে লড়া এবং শেষ অবধি টাইব্রেকার পর্যন্ত খেলা নেওয়া— সবকিছু শেষ কভেন্ট্রি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ‘ইউনাইটেড তোমরা ধুঁকেছো।’

এফএ কাপে এগোনো-পেছানোর নাটুকে ম্যাচ শেষে ৩-৩ সমতার পর পেনাল্টি শ্যুটআউটে জিতেছে রেড ডেভিলরা৷ ওয়েম্বলিতে এমন জয়কে ভরাডুবি উল্লেখ করে টেন হাগকে চাকরিচ্যুতি করার দাবি জানিয়েছেন অনেকে। লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার মনে করেন, এই গ্রীষ্মের পর ওল্ড ট্র্যাফোর্ডে কোন ভাবেই টেন হাগকে রাখা উচিত হবে না।

স্কাই স্পোর্টসকে ক্যারাঘার বলেন, ‘আমরা সেখানে শেষ দিকে দেখছিলাম এবং মার্ক রবিনস বিখ্যাতভাবে ম্যান ইউনাইটেডের ম্যানেজারকে চাকরিতে রেখেছিলেন। তবে আমি মনে করি আজকের (গতকালের) ফলাফলটি ইউনাইটেড ম্যানেজারের চাকরি হারানোর কারণ হিসেবে যথেষ্ঠ।’

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রয় কিনও তার সাবেক দলের সমালোচনা করেছে,  ‘তারা আসলে বাচ্চাদের মতো খেলে, তারা সব সময় আপনাকে সুযোগ দিবে। চলতি মৌসুমের এফএ কাপেই উইগান ও নিউপোর্ট কাউন্টির বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তা দেখিয়েছি।’

এফএ কাপের নানা নাটকীয়তায় ভরা এদিক-ওদিক দোলা ম্যাচ ৪-২ ব্যবধানে থামে। পেনাল্টিতে হারে কভেন্ট্রি। আগের ম্যাচে চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ফাইনাল নিশ্চিত করেছে। ২৫ মে শিরোপার মঞ্চে তাই ম্যানচেস্টার ডার্বি ফাইনাল দেখার অপেক্ষায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা