× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বিতর্কে মোহাম্মদ শামি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২৩:৫২ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ০১:১৩ এএম

মোহাম্মদ শামি

মোহাম্মদ শামি

মাঠের লড়াইয়ে দুর্দান্ত সময় কাটে মোহাম্মদ শামির। কিন্তু মাঠের বাইরের চিত্রটা পুরোপুরি উল্টো। খারাপ সময়টা যেন কিছুতেই কাটছে না ভারতের তারকা এ পেসারের। স্ত্রী হাসিন জাহানের নানা মন্তব্যে সবসময় তটস্থ থাকতে হয় শামিকে।

তার বিরুদ্ধে পরকীয়া, ম্যাচ কারচুপি আর মারপিটের মতো অভিযোগ তুলতে পিছপা হননি হাসিন। এ তো গেল পুরোনো গল্প। নতুন করে শামিকে বিতর্কে জড়িয়ে ফেলেছেন হাসিন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শামির কিছু চ্যাট স্ক্রিনশট শেয়ার দিয়েছেন হাসিন। তাতে দেখা যায়, যৌন উদ্দীপক নানা কথা বলছেন শামি। কিন্তু এগুলো যে শামির ফোন থেকে নেওয়া তার কোনো প্রমাণ দিতে পারেননি স্ত্রী।

জবাবে স্ক্রিনশটগুলো শেয়ার দিয়ে শামি ভার্চুয়াল জগতে লিখেন, ‘ইয়া আল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও। আমাকে আর আমার মেয়েকেও দাও। পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে। ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও।’

হাসিনের পক্ষে অনেকে মন্তব্য করেন, ‘স্পষ্টই সব দোষ শামির। শাস্তি হোক ওর।’ একজন লেখেন, ‘শামি ভালো ক্রিকেট খেলে ঠিকই। ভালো মানুষ নয়। এই চ্যাটগুলোই তার প্রমাণ।’

তবে শামির ভক্তরা উল্টো লিখছেন, ‘এই মেয়েটার আরও বেশি টাকা চাই। আবার অসভ্যতা শুরু করেছে।’ অন্য একজন লিখেছেন, ‘এগুলো শামি পাঠিয়েছেন প্রমাণ কই। তুমি তো নিজেও লিখতে পারো। ফোন নম্বর যেভাবে সেভ করা, তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা