× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ জেতাতে ফিরেছেন আমির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২১:১৬ পিএম

বিশ্বকাপ জেতাতে ফিরেছেন আমির

ফিরছি, ফিরব বলেও ফেরা হয়নি। অভিমান ভাঙতে সময় লেগেছে ঢেরÑ ঠিক চার বছর। দলের প্রতি চাপা ক্ষোভ। টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিতর্ক। আপত্তি তুলেছিলেন ঢিলে-হেলামির। আর ব্যাট-বলের সামঞ্জস্য না পেয়ে হঠাৎ পাকিস্তান দল থেকে সটকে পড়েন মোহাম্মদ আমির।

আমির আবারও জাতীয় দলে ফিরেছেন। প্রত্যাবর্তনটা নিউজিল্যান্ডের বিপক্ষে, রাওয়ালপিন্ডিতে। যদিও বৃষ্টিতে ভেস্তে গেছে সে ম্যাচ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে করেন বাজিমাত। ৪ বছর পর দেশের জার্সি জড়িয়ে ধবল ধোলাই করেন কিউইদের। তিন ওভারে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন দুই উইকেট। তার পারফরম্যান্সের দিনে ৭ উইকেটে জিতেছে দল।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারায় শাহীন আফ্রিদিকে কৃতিত্ব দিলেন আমির। সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ৩২ বর্ষী বাঁহাতি পেসার বলেছেন, ‘আমাকে ফেরানোর কৃতিত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ড ও শাহীনের। তারা আমার ওপর আস্থা রেখেছে। তাদের আস্থা পূরণের একটা চাপ অনুভব করছি। আমি প্রায় চার বছর পর ফিরছি। আপনি যখন নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন, মুহূর্তটা অন্য রকম। সত্যি বলতে এটা আমার কাছে অভিষেক সিরিজের মতোই।’

ওয়ানডে বিশ্বকাপে যা-তা অবস্থা হয়েছিল পাকিস্তানের। তবে টি-টোয়েন্টিতে বিশেষ কিছু করতে চায় তারা। সেই পরিকল্পনার অংশবিশেষ আমির। আর বিশ্বকাপে কিছু করে দেখাতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন আমির। বলেছেন, ‘আমি প্রথম আসি ২০০৯ সালে এবং পাকিস্তান বিশ্বচ্যাম্পিয়ন হয়। এরপর আমি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলি, আমরা চ্যাম্পিয়ন হই। পিসিবি আমাকে বিশ্বকাপের জন্য ফিরিয়েছে।’ ‘সাম্প্রতিক সময়ের টুর্নামেন্টগুলোয় পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে খেলেছে। একটা লাইন বাকি, টুর্নামেন্ট জেতা। এটা অতিক্রম করতে হবে।’ যোগ করেন আমির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা